কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতির গতি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে উৎপাদনমুখী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ। এ লক্ষ্যে গ্রুপের বিদ্যমান বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং দেশবন্ধু কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টসের আওতাধীন সব ডিপো ও ডিস্ট্রিবিউটর মালিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান বগুড়া অঞ্চলে ব্যবসার পরিধি সম্প্রসারণ, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বাজার সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং টেকসই বিনি য়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইদ্রিসুর রহমান ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণে কার্যকর বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশবন্ধু গ্রুপ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা, ডিপো ও ডিস্ট্রিবিউটর মালিকরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বগুড়া অঞ্চলে নতুন বিনিয়োগ ও শিল্পায়নের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১০

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১১

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১২

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৩

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৪

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৫

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৬

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৯

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

২০
X