কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও ক্রমবর্ধমান বিদ্যুৎ খাতের চাহিদা পূরণে নতুন মাইলফলক হিসেবে সুপার স্টার কেবলস তাদের নতুন ইন্ডাস্ট্রিয়াল কেবল আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে।

সম্প্রতি ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই পণ্যের বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী এবং সুপার স্টার কেবলসের বিজনেস হেড এএসএম হাসান নাসিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান এবং ব্যবস্থাপনা পর্যায়ের সদস্যরা।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশীদ বলেন, দেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন কেবলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুপার স্টার কেবলসের নতুন ইন্ডাস্ট্রিয়াল কেবল সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং শিল্পখাতে নিরাপদ ও টেকসই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে সহায়ক হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুণগতমানসম্পন্ন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং গ্রাহক আস্থার মাধ্যমে সুপার স্টার কেবলস দেশের কেবলস শিল্পে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। নতুন ইন্ডাস্ট্রিয়াল কেবলের সংযোজন প্রতিষ্ঠানটির পণ্যের পরিধিকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের উন্নয়ন যাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ধাপে নিরাপদ বিদ্যুতের পথচলার বিশ্বস্ত সঙ্গী হিসেবে সুপার স্টার কেবলস এগিয়ে চলেছে দৃঢ় অঙ্গীকারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X