কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের উদ্যোগে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’ গোলটেবিল আলোচনা

‘ডায়ালগ অন হেলথ পারলামেন্ট বাংলাদেশ’ গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা । ছবি : সংগৃহীত
‘ডায়ালগ অন হেলথ পারলামেন্ট বাংলাদেশ’ গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা । ছবি : সংগৃহীত

ওয়েলবিং কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ডায়ালগ অন হেলথ পারলামেন্ট বাংলাদেশ ২০২৬’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েলবিং কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. রাজিকুল হাসান। আলোচনায় দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে নাগরিক অংশগ্রহণভিত্তিক ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’ গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে ৩০০ জন হেলথ পার্লামেন্ট মেম্বার স্থানীয় স্বাস্থ্য সমস্যা, নাগরিক মতামত এবং গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করবেন।

বক্তারা বলেন, এই উদ্যোগ সার্বজনীন স্বাস্থ্যসেবা (UHC), টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG-3) অর্জন এবং গবেষণাভিত্তিক স্বাস্থ্যনীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে মাতৃ ও শিশুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, অসংক্রামক রোগ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সমতার মতো বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হেলথ পার্লামেন্ট বাংলাদেশ-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও লোগো উন্মোচন করা হয়। আয়োজনে সহ-আয়োজক হিসেবে ছিল হেল্প দ্য ফিউচার এবং পাওয়ার্ড বাই পার্টনার এবং মাই ফার্মা লিমিটেড (ইউকে)। সহযোগী ছিল এডুড্রাইভ, আয়ুশকান্দি আই হসপিটাল ও বিশ্বনাথ আই হসপিটাল। কমিউনিটি পার্টনার হিসেবে জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস -এর অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে। পাশাপাশি ডিজিটাল মিডিয়া ফোরাম ও ইউথ কানেক্ট -ও কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১০

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১১

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

১২

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

১৩

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

১৫

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য ১২টি ইসলামিক অভ্যাস

১৭

প্রকাশ পেল ইনা খান-আকাশের 'ডালিম ঠোঁট'

১৮

উদ্ধার করা ১৬০ কেজি গাঁজা ‘বিক্রির’ অভিযোগ, ওসিকে প্রত্যাহার

১৯

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

২০
X