বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

পাগলা থানার নাম পরিবর্তনে নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
পাগলা থানার নাম পরিবর্তনে নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নাম পরিবর্তন করে ‘আদর্শনগর’ নামে উপজেলা করার নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে দ্রুত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে নতুন উপজেলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দাবি জানান।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পাগলা থানাধীন কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসন থেকে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে পাগলা থানাকে উপজেলায় উন্নীত করার উদ্যোগ নেবেন।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পাগলা থানাকে উপজেলায় উন্নীত করার পাশাপাশি উপজেলার প্রস্তাবিত নাম ‘আদর্শনগর’ নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা বলেন, দীর্ঘদিনের এ দাবির বাস্তবায়নের পথে অগ্রগতি হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। নতুন উপজেলা প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সিদ্ধান্তকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না। এলাকার বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আদর্শনগর উপজেলা বাস্তবায়নের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা আদর্শনগর উপজেলা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক। এছাড়াও উপজেলা ও পাগলা থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

১০

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৩

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৪

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৫

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৬

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৭

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৮

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৯

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

২০
X