বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই। ছবি : সৌজন্য
ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই। ছবি : সৌজন্য

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

এই চুক্তির আওতায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের গ্রাহকেরা দেশজুড়ে অবস্থিত সনি-র‍্যাংগস শোরুম থেকে টিভি, ফ্রিজ, এসি এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে সনি-র‍্যাংগসের চলমান অফারমূল্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।

১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণকারী গ্রাহকদের বোর্ডিং পাসের সঙ্গে ডিসকাউন্ট কুপন দেওয়া হবে। প্রাপ্ত কুপন ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহার করে এই বিশেষ ছাড়ের সুবিধা উপভোগ করা যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এম. শফিকুল ইসলাম। র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জানে আলম এবং জেনারেল ম্যানেজার ও হেড অব রিটেইল সেলস কে.এম. মোসাদ্দেক উল্লাহ (মুন্না)। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গ্রাহকদের জন্য ভবিষ্যতেও বিভিন্ন খাতে নতুন নতুন অংশীদারত্বের মাধ্যমে আরও আকর্ষণীয় অফার ও বিশেষ সুবিধা চালু করবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X