কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড। ছবি : সৌজন্য
লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড। ছবি : সৌজন্য

বাংলাদেশের সোয়েটার শিল্প খাতে টেকসই উন্নয়ন, সাশ্রয়ী বিদ্যুৎ, জ্বলানি ও পানির ব্যবহার এবং পরিবেশবান্ধব অবস্থানের কারণে সম্মানজনক লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড। এটি বাংলাদেশের অন্যতম প্রধান সোয়েটার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ও লাবিব গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

সম্প্রতি রাজধানীর গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড পক্ষে লিড প্লাটিনাম সনদ গ্রহণ করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, উপ ব্যবস্থাপনা পরিচালক (ফিন্যান্স) মিস পাপিয়া আকতার, উপ ব্যবস্থাপনা পরিচালক (সোয়েটার বিভাগ) অনিমেষ চন্দ্র মজুমদার সহ লাবীব গ্রুপ এবং ইকো রে গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এ নিয়ে লাবীব গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান এই সনদ (৮৮ পয়েন্ট) অর্জন করল। এর আগে গ্রুপের তিনটি অঙ্গপ্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লিমিটেড, নাইস কটন লিমিটেড এবং রাইধা কালেকশনস লিমিটেড একই সনদ লাভ করে।

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

উল্লেখ্য, লাবিব গ্রুপ তৈরি পোশাক, টেক্সটাইল, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১০

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১১

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১২

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৩

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৪

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৫

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৬

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৭

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৮

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X