কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

পুরস্কারসহ অংশগ্রহণকারীরা । ছবি : সংগৃহীত
পুরস্কারসহ অংশগ্রহণকারীরা । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) -তে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে পুরুষ গ্রুপে বিকেএসপির মো. আসাদুজ্জোহা বাঁধন ও শীপন আলী জুটি চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিরোপ লাভ করেন বিকেএসপির শাহীন আহম্মেদ ও সুদ্বীপ্ত রায় মম জুটি।

তৃতীয়স্থান লাভ করেন বিকেএসপির জুবাইয়ের রহমান ও হ্লাথোই চিং মারমা জুটি ও বাংলাদেশ সেনাবাহিনীর (আপ্রুশে মারমা ও সাদ্দাম গাজী জুটি।

নারী গ্রুপে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছা. সোনিয়া ও মোছা. আনিকা আক্তার জুটি, রানার্সআপ শিরোপা লাভ করেন বিকেএসপির সিফাত আরা শশী ও রেমী হাসী জুটি। এ গ্রুপে যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন বিকেএসপির শ্রাবনী রানী ও সুমাইয়া আক্তার লামিয়া জুটি এবং বাংলাদেশ আনসারের মাশীনু মারমা ও সিংমা প্রু মারমা জুটি। টুর্নামেন্টে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এ সময় প্রধান অতিথির সাথে ছিলেন। সকালে বিকেএসপির মহাপরিচালক টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

একদিনের এ টুর্নামেন্টে বিকেএসপি পুরুষ দলে ছয়টি জুটি ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসারের দুটি করে জুটি অংশগ্রহণ করে। অপরদিকে নারীদের গ্রুপে বিকেএসপির পাঁচটি, বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বাংলাদেশ আনসারের দুটি করে জুটি অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সর্বমোট ৬০ জন জুডোকা অংশগ্রহণ করেন।

এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১০

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১১

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১২

আজকের স্বর্ণের বাজারদর

১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৪

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৬

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৮

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৯

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

২০
X