কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ
৩০ জুন

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতীকী। ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রতীকী। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রবাদে আছে ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

মঙ্গলবার (৩০ জুন)। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

০৬৫৬ - ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.) খেলাফত লাভ করেন।

১২৯৪ - সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতাড়ন করা হয়।

১৭৫৫ - ফিলিপাইনে ক্যাথলিক ধর্মাবলম্বী সব চায়নিজ রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া।

১৭৫৭ - বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ৩০ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন।

১৭৫৭ - নবাব সিরাজ-উদ-দৌলা স্ত্রী ও মেয়েসহ পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাজমহলে রাত কাটাতে গিয়ে তিনি ধরা পড়েন।

১৭৭২ - রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু করেন।

১৮৫৫ - ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।

১৮৮৬ - ন্যায়বান গভরমেন্ট দক্ষিণ সাহাবাজপুর পরগনা কোর্ট অব ওয়ার্ডসের শাসনাধীন গ্রহণ করে বাবু পিতাম্বর বন্ধ্যোপাধ্যায়কে অস্থায়ী ম্যানেজার নির্ধারণ করে দৌলতখায় প্রেরণ করে।

১৮৯৪ - কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করে।

১৮৯৪ - লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়।

১৯০৮ - রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদের উত্তর-পশ্চিমের দুর্গম পার্বত্য এলাকা টাঙ্গুস্কায় এক প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে।

১৯১৬ - রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯২০ - আয়াতুল্লাহ মীর্যা মো. ত্বাক্বী শিরাজীর নেতৃত্বে ইরাকের জনগণ ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করে।

১৯৩৪ - জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়।

১৯৩৭ - বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর ‘৯৯৯’ চালু হয় লন্ডনে।

১৯৪১ - নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৫৭ - আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান, মওলানা ভাসানী দলের সভাপতি হিসেবে পদত্যাগ করেন।

১৯৬০ - কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা জায়ার স্বাধীনতা ঘোষণা করে।

১৯৬৯ - নাইজেরীয় সরকার বায়াফ্রায় পাঠানো রেডক্রসের সব ধরনের সাহায্য বন্ধ করে দেয়।

১৯৭১ - ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিনিধি সিডনি শ্যানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়।

১৯৭১ - মুক্তিযোদ্ধারা তিনটি দলে বিভক্ত হয়ে নীলমনিগঞ্জ, হালসা ও আলমডাঙ্গা রেল লাইন বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়ে পাকসেনাদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

১৯৭৪ - বিশিষ্ট রাজনীতিক, ভাষাসৈনিক, জাতীয় লীগ প্রধান অলি আহাদ বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি হন।

১৯৭৯ - সুদানের জেনারেল ওমর আল বাশীর অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন সুদানের সাদেক আল মাহদীর সরকারকে ক্ষমতাচ্যুত করেন।

১৯৯১ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।

১৯৯৩ - ভারতে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকী লংমার্চ শুরু করেন।

১৯৯৭ - বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকং হস্তান্তর করা হয়।

২০০২ - বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার।

২০০৪ - গণপূর্ত অধিদপ্তর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে।

২০০৮ - র‌্যাব সাইকি ভবনের মালিক পীরজাদা, মহাগুরু, জ্যোতিষ সম্রাট আর ভণ্ড বাবা ড. জীবন চৌধুরীকে গ্রেপ্তার করে।

২০০৯ - গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়।

২০১১ - বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়।

জন্ম

১৪৭০ - অষ্টম চার্লস, ফ্রান্সের রাজা।

১৮০১ - ফ্রেডেরিক বাস্টিয়াট, ফরাসি অর্থনীতিবিদ ও তাত্ত্বিক।

১৮১৭ - জোসেফ ডালটন হুকার, ব্রিটিশ উদ্ভিবিজ্ঞানী এবং অভিযাত্রী।

১৮৮৪ - জর্জ ডুহামেল, ফরাসি লেখক।

১৮৯৩ - ওয়াল্টার উলব্রিচত, জার্মান কমিউনিস্ট রাজনীতিবিদ।

১৯০৬ - অ্যান্টনি মান, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।

১৯১১ - চেসোয়াফ মিওশ, পোলীয়-মার্কিনী কবি, লেখক, শিক্ষাবিদ এবং অনুবাদক।

১৯১৭ - সুজান হেওয়ার্ড, মার্কিন অভিনেত্রী।

১৯২৬ - পল বার্গ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন প্রাণরসায়নী।

১৯৩৩ - এমজেকে স্মিথ, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৩৯ - হোসে এমিলিও পাচেকো, মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষ সারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।

১৯৪১ - পিটার পোলক, সাবেক ও বিখ্যাত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৪৩ - আহমদ ছফা, বাংলাদেশি লেখক, চিন্তক ও ঔপন্যাসিক।

১৯৫৪ - সেরযহ সারগসয়ান, আর্মেনীয় রাজনীতিবিদ ও তৃতীয় প্রেসিডেন্ট।

১৯৬৩ - য়ংওইয়ে মাল্মস্টেন, সুইডিশ গিটারিস্ট ও গীতিকার।

১৯৬৪ - মার্ক ওয়াটার্স, মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৬৫ - গ্যারি প্যালিস্টার, ইংরেজ ফুটবলার।

১৯৬৬ - মাইক টাইসন, মার্কিন পেশাদার বক্সিং খেলোয়াড়।

১৯৬৯ - সনাথ জয়াসুরিয়া, শ্রীলংকান সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।

১৯৭৭ - জুস্টো ভিলার, প্যারাগুয়ের ফুটবলার।

১৯৭৮ - লুসিয়ানা লেওন লুসি, ছোটবেলা থেকে রাজনীতির মাঠে এবং অসংখ্য তরুণের মনে ঝড় তোলেন।

১৯৮০ - রায়ান টেন ডেসকাট, নেদারল্যান্ডসের ক্রিকেটার।

১৯৮৩ - শেরিল কোল, ইংরেজ গায়ক, গীতিকার, ড্যন্সার ও মডেল।

১৯৮৫ - মাইকেল ফেলপস, মার্কিন সাঁতারু এবং ২৩টি অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী।

১৯৮৬ - ফ্রেডয় গুয়ারিন, কলম্বিয়ান ফুটবলার।

মৃত্যু

০৭১৩ - ইমাম জয়নুল আবেদিন, ইসলামের মহান বার ইমামদের মধ্যে অন্যতম।

১৬৬০ - উইলিয়াম অউগট্রেড, ইংরেজ মন্ত্রী ও গণিতবিদ।

১৭১৭ - নবাব মুর্শিদ কুলি খান, বাংলার প্রথম নবাব।

১৮৩৯ - দ্বিতীয় মাহমুদ খাঁ, তুর্কি সুলতান।

১৯১৭ - দাদাভাই নওরোজি, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য।

১৯১৯ - জন উইলিয়াম স্ট্রাট তৃতীয় ব্যারন রেলি, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।

১৯৩৪ - কার্ট ভন সচলেইচের, জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও ২৩তম চ্যান্সেলর।

১৯৫৯ - খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী।

১৯৬২ - প্রমীলা নজরুল, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের স্ত্রী।

১৯৭১ - ভ্লাডিস্লাভ ভোল্কোভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৭৪ - অ্যালবার্ট কিং, মার্টিন লুথার কিংয়ের মা।

২০০১ - চ্যাট অ্যাটকিন্স, মার্কিন গায়ক, গীতিকার, গিটারিস্ট ও প্রযোজক।

২০০৩ - বাডি হাকেট, মার্কিন অভিনেতা।

২০০৯ - পিনা বাউসচ্, জার্মান ড্যন্সার, কোরিওগ্রাফার ও পরিচালক।

২০১৪ - পল মাযুরস্কয়, মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১০

বড় সুখবর পেল আর্জেন্টিনা

১১

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

১২

আরও কমলো তেলের দাম

১৩

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১৪

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১৫

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৬

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১৭

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১৮

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১৯

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

২০
X