নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী পর্ব অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী পর্ব অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ঢাকা আহ্ছানিয়া মিশন (ডিএএম) ও আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের জন্য দুই দিনব্যাপী ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি (ডিবিটি) বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ঢাকার ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ৩ জুলাই প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জাহির উদ্দিন। তিনি ডিবিটির মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সেবায় এ পদ্ধতির কার্যকারিতা নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ২২ জন মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য পেশাজীবী অংশ নেন। প্রশিক্ষণে আবেগ নিয়ন্ত্রণে সমস্যা, আত্মক্ষতির প্রবণতা এবং অন্যান্য জটিল মানসিক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে ডিবিটি কৌশলের ব্যবহারিক প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন। তারা প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রমাণভিত্তিক থেরাপিউটিক পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ইকবাল মাসুদ বলেন, দেশে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রশিক্ষণ, গবেষণা ও অংশীদারিত্বমূলক কার্যক্রমের মাধ্যমে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের নিয়মিত কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন এবং প্রতিরোধ, চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিজ্ঞানভিত্তিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া। এরই ধারাবাহিকতায় আগামী আগস্টে উইমেন ইন্টারভেনশন ফর সাবস্ট্যান্স ইউজ অ্যান্ড মেন্টাল হেলথ কারিকুলাম বিষয়ক একটি বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করা হবে।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একইসঙ্গে দেশে বিজ্ঞানভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা ও মনোসামাজিক সহায়তা সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের একটি মিসর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

১০

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

১১

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

১২

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

১৩

শেখ হাসিনা, আর বিলম্ব করবেন না: আসিফ নজরুল

১৪

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

১৫

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে এবার মুখ খুললেন স্কালোনি

১৬

মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট 

১৭

জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

১৮

যে ৫ লক্ষণ দেখেই বুঝতে পারবেন মাছ তাজা কি না

১৯

পাটগ্রাম সীমান্তে ৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা

২০
X