কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিএবির নতুন সিইও কামরুজ্জামান

মো. কামরুজ্জামান
মো. কামরুজ্জামান

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) মো. কামরুজ্জামানকে ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। কামরুজ্জামান আজ রোববার (১২ জুলাই) এই পদে যোগদান করেছেন।

ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে কামরুজ্জামানের ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আইসিএবিতে যোগদানের পূর্বে তিনি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (এনবিপি), বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেড ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত ছিলেন।

এ ছাড়া তিনি প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইডিএলসি) এবং আরব বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কামরুজ্জামান কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এম.কম ও বি.কম ডিগ্রি অর্জন করেন।

আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তার যোগদান ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক, রেগুলেটরি এবং মেম্বার সার্ভিস কার্যক্রমকে আরও গতিশীল এবং জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১০

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১১

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১২

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৩

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৪

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৫

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৬

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৭

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৯

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

২০
X