কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত। ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনম ও আশপাশের কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।

রোববার (১২ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। বিশাখাপত্তনমের গাজুওয়াকা, মাঙ্গালাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালতাইর, আরিলোভা, এমভিপি কলোনি, আপ্পুঘারসহ বিভিন্ন এলাকায় কম্পন টের পান বাসিন্দারা। খবর এনডিটিভির

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে। স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়।

এদিকে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (ইনকয়েস) জানিয়েছে, এটি ছিল একটি মৃদু ভূমিকম্প। একারণে বিশাখাপত্তনম শহরের বিভিন্ন স্থানে হালকা কম্পন অনুভূত হয়েছে।

এ ছাড়া অনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসীমা জেলার কিছু এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা অন্য কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি অগভীর ভূমিকম্প। তারা জানিয়েছেন, অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল হওয়ায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

উল্লেখ্য, এর আগেও গত বছরের নভেম্বরে বিশাখাপত্তনম ও আল্লুরি সীতারামা রাজু জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেসময়ও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

১০

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

১১

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

১২

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

১৪

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

১৬

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১৭

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১৮

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১৯

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X