বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক। ছবি: সংগৃহীত
সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক। ছবি: সংগৃহীত

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ইন্ডিয়ান রিজিওনাল অফিসের মহাপরিচালক ড. ডি. জে. পাণ্ডিয়ান। বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়নে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সম্ভাব্য অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনার লক্ষ্যে এ বৈঠক করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) ড. পাণ্ডিয়ানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে সেতু বিভাগের সচিব ও নির্বাহী পরিচালক, প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশের বর্তমান অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি পদ্মা সেতু, যমুনা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন এবং এর ফলে দেশের অর্থনীতিতে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তা বিস্তারিতভাবে বর্ণনা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের যোগাযোগ খাতের বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প নিয়ে দুই পক্ষের মধ্যেফলপ্রসূ আলোচনা হয়।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক তদারকি, দিকনির্দেশনা ও সুযোগ্য নেতৃত্ব আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। সেতু সচিব আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, যানজটমুক্ত ও প্রযুক্তিনির্ভর করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঋণের শর্তাবলি সহনীয় মাত্রায় রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মহাপরিচালক ড. ডি. জে. পাণ্ডিয়ান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের গতানুগতিক ধারা অতিক্রম করে যে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হচ্ছে, তার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। যোগাযোগ খাতের উন্নয়নে এনডিবি বাংলাদেশের অংশীদার হতে আগ্রহী এবং এই খাতে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উভয় পক্ষই সম্মত হন যে, এনডিবি’র অর্থায়নে বাংলাদেশের যোগাযোগ খাতে নতুন কোনো প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ের জন্য ভবিষ্যতে প্রযুক্তিগত ও কারিগরি পর্যায়ে আরও বিশদ আলোচনার প্রয়োজন রয়েছে এবং এনডিবি’র ঋণের শর্তাবলি ও ক্ষেত্রসমূহ সম্পর্কে বিশদ ধারণা পাওয়ার সুবিধার্থে লিখিতভাবে প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ জানান এবং সেতু বিভাগের সচিব এই প্রচেষ্টায় সেতু বিভাগের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১০

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১১

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১২

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৩

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৪

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৫

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৬

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৭

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৮

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

২০
X