কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে পরিবেশ সুরক্ষায় নীরবে কাজ করা মো. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিদল। শনিবার (১৮ জুলাই) তারা সরেজমিন পরিদর্শন করেন।

এ সময় পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল মো. নাসির উদ্দিনসহ স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। মো. নাসির উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের জলঢুপ পাতন গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর প্রবাসে ছিলেন। তিনি ২০১৪ সালে দেশে ফিরে এসে নিজ উদ্যোগে স্বেচ্ছায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি নিজ উদ্যোগে গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করা, নালা-নর্দমা, ড্রেন-ছড়া পরিষ্কার করা, রাস্তাঘাট হতে গবাদিপশুর মলসহ সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে থাকেন। নাগরিক দায়িত্ববোধ হতে তার পরিচালিত কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান রাখছে এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের তা অনুপ্রেরণামূলক।

মতবিনিময়কালে স্থানীয় এলাকাবাসী জানায়, তার এই কর্মকাণ্ড সমাজে তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডকে উৎসাহিত করবে। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিদল কর্তৃক পরিবেশ সুরক্ষায় নাসির উদ্দিনের অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান ও প্রত্যাশা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ হতে তাকে সৌজন্য উপহার প্রদান করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১০

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১১

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১২

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৩

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৪

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১৫

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১৬

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১৭

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

১৮

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১৯

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

২০
X