কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ
দলীয় জরুরি সভায় মতবিনিময়কালে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা | ছবি: সংগৃহীত

গণরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গণরায়কে অবজ্ঞা করার কারণে। চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে গণরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষি জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। সেজন্য সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাচ, কথার ফুলঝুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না।’

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘জুলাই সনদে বিএনপিসহ সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল। পরে সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়। তার দাবি, নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধিতা করেনি; বরং বর্তমান প্রধানমন্ত্রীও একাধিকবার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।’ বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘রাজনীতিতে অসততা ও শঠতা করবেন না। গণরায়কে সম্মান জানান এবং নির্বাচনের আগে যে রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন, তাতে অটল থাকুন। গণভোটের রায় বাস্তবায়ন হলে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্র—সকলেই উপকৃত হবে।’

জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্মমহাসচিবপ্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, নেহার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।

কালবেলা/এটিআর/এমজে/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১০

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১১

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৪

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৫

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৬

টিভিতে আজ যত খেলা

১৭

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X