কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ ও শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ)-এর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন ও অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা।

আরও উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যবৃন্দ, কলেজের উপাধ্যক্ষবৃন্দ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, প্রতিষ্ঠানের জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা, প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, ১৮ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরোনো ধানমন্ডি-২৭ বর্তমান শহীদ ফারহান ফাইয়াজ সড়কে পুলিশের গুলিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ শহীদ হন। জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এই আন্দোলনে বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এ অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে বিশেষ আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ ফারহান ফাইয়াজ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ প্রদর্শন, বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করা হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও কলেজের অধ্যক্ষ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী, শহিদ ফারহান ফাইয়াজের শ্রেণিশিক্ষক ও সহপাঠী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১০

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১১

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১২

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৩

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১৪

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১৫

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১৬

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

১৭

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১৮

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১৯

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

২০
X