কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সেরা পারফর্মারদের নিয়ে বিদেশ ট্যুর মিনিস্টার গ্রুপের

সেরা পারফর্মারদের বিদেশ ট্যুরে পাঠাল মিনিস্টার গ্রুপ। ছবি : কালবেলা
সেরা পারফর্মারদের বিদেশ ট্যুরে পাঠাল মিনিস্টার গ্রুপ। ছবি : কালবেলা

সেরা পারফর্মারদের বিদেশ ট্যুরে পাঠাল মিনিস্টার গ্রুপ। ২০২২ সালে কোম্পানিটির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে সেরা পারর্ফম্যান্সের স্বীকৃতিস্বরূপ থাইল্যান্ড ট্যুরের আয়োজন করেছে কোম্পানিটি।

গত ৯ নভেম্বর মিনিস্টার হেড কোয়ার্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বিমান টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।

সেরা পারফর্মার যাদের বিদেশ ট্যুরে পাঠানো হলো তারা হলেন- শো-রুম বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এডমিন ও মানবসম্পদ বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ আল মামুন, গাজীপুর ফ্যাক্টরির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ মফিজুর রহমান, শো-রুম বিভাগের বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম রাজিব, ডিভিশনাল ম্যানেজার মালিক সেলিম আকতার, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

বিদেশে ট্যুরে অংশ নেওয়া তালিকায় আরও রয়েছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস এম জুলফিকার ইবনে আমিন, করপোরেট সেলস বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, সহকারী বিভাগীয় ম্যানেজার আব্দুল মান্নান ভুইয়া, সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর ইসলাম, অ্যাকাউন্ট ও ফিন্যান্স ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

তালিকায় চান্দিনা ভিলেজ হাউজিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান, চুয়াডাঙ্গা বিএসআর এন্টারপ্রাইজের প্রোপাইটর মোহাম্মদ রাকিব খান, মিনিস্টার গ্রুপের শো-রুম ইনচার্জ আশরাফ সরকার ও ডিলার নুরুল ইসলাম সজিবসহ আরও অনেকেই রয়েছেন।

এ ব্যাপারে কোম্পানির চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘আমার প্রতিষ্ঠান শুরু থেকেই কর্মীবান্ধব। কর্মীদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি।’

তিনি বলেন, ‘আমি আমার কর্মকর্তা-কর্মচারীদের নিজের পরিবারের সদস্য মনে করি। ভালো কাজ, ভালো পারফরম্যান্সকে আমি সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করি। প্রতি বছর আয়োজিত আমার এ ট্যুরের প্রধান উদ্দেশ্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করা। এ ছাড়া বছরজুড়ে কাজের চাপে কর্মীরা অনেক সময় অবসাদগ্রস্থ হয়ে ওঠে। এ অবসাদ দূর করতে এবং তাদের মধ্যে কাজের উদ্যমতা বাড়াতে অবকাশ যাপনের গুরত্ব অপরিসীম। মূলত এ কারণেই এ ট্যুরের ব্যবস্থা।’

কোম্পানি থেকে এ রকম সম্মান পেয়ে সব কর্মকর্তারা কোম্পানি এবং কোম্পানির চেয়ারম্যানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X