কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সেরা পারফর্মারদের নিয়ে মিনিস্টার গ্রুপের বিদেশ ট্যুর

মিনিস্টার গ্রুপ সেরা পারফর্মারদের বিদেশ ট্যুরে পাঠায়। ছবি : মিনিস্টার গ্রুপ
মিনিস্টার গ্রুপ সেরা পারফর্মারদের বিদেশ ট্যুরে পাঠায়। ছবি : মিনিস্টার গ্রুপ

সেরা পারফর্মারদের বিদেশ ট্যুরে পাঠাল মিনিস্টার গ্রুপ। ২০২২ সালে কোম্পানিটির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে সেরা পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ থাইল্যান্ড ট্যুরের আয়োজন করেছে কোম্পানিটি। গত বৃহস্পতিবার মিনিস্টার হেড কোয়ার্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বিমান টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।

সেরা পারফর্মার যাদের বিদেশ ট্যুরে পাঠানো হলো তারা হলেন শোরুম বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, ত্রিশাল ফ্যাক্টরি পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান, এডমিন ও মানবসম্পদ বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, একাউন্টস ও ফিন্যান্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, গাজিপুর ফ্যাক্টরির এসিস্ট্যান্ট ডিরেক্টর (এডমিন এবং ভ্যাট) মোহাম্মদ মফিজুর রহমান, অ্যাকাউন্টস ও ফিন্যান্স ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিট বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, করপোরেট সেলস বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, করপোরেট সেলস (এনজিও) বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, সেলস এবং মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ আল মামুন, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস এম জুলফিকার ইবনে আমিন, শো-রুম বিভাগের বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম রাজিব, ডিভিশনাল ম্যানেজার মালিক সেলিম আকতার, সহকারী বিভাগীয় ম্যানেজার আব্দুল মান্নান ভুইয়া, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। এ ছাড়া শো-রুম ইনভেস্টর আশরাফ সরকার, মোহাম্মদ মুজিবুর রহমান, রাকিব খান ও এক্সক্লোসিভ ডিলার নুরুল ইসলাম সজিবসহ আরো অনেকেই ট্যুরে অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে কোম্পানির চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ বলেন, ‘আমার প্রতিষ্ঠান শুরু থেকেই কর্মীবান্ধব। কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। আমার কর্মকর্তা-কর্মচারীদের নিজের পরিবারের সদস্য মনে করি। ভালো কাজ, ভালো পারফরম্যান্সকে আমি সব সময় উৎসাহ দেওয়ার চেষ্টা করি। প্রতি বছর আমার এই ট্যুরের প্রধান উদ্দেশ্য থাকে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া বছরজুড়ে কাজের চাপে কর্মীরা অনেক সময় অবসাদগ্রস্ত হয়ে উঠেন। এই অবসাদ দূর করতে এবং তাদের মধ্যে কাজের উদ্যমতা বাড়াতে অবকাশযাপনের গুরুত্ব অপরিসীম। মূলত এই কারণেই এই ট্যুরের ব্যবস্থা।’

কোম্পানি থেকে এ সম্মান পেয়ে কর্মকর্তারা কোম্পানি এবং কোম্পানির চেয়ারম্যানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X