কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অর্থমন্ত্রীকে রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা

অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন ও রাতুল প্রপার্টিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সিবিও) এহসানুর রহমান। ছবি : সংগৃহীত
অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন ও রাতুল প্রপার্টিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সিবিও) এহসানুর রহমান। ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল।

শনিবার (১০ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রীর হাতে এ শুভেচ্ছা তুলে দেন রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন ও রাতুল প্রপার্টিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সিবিও) এহসানুর রহমান।

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ।

তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর পূর্বে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দিনাজপুর-৪ আসনে বিজয়ী হন।

মাহমুদ আলী ১৯৪৩ সালের ২ জুন তৎকালীন ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশের দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বি.এ. এবং ১৯৬৩ সাল এম.এ. ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪-৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন।

বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর ২০০১ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর আলী আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হন।

২০০৮ সালের ডিসেম্বরে সাধারণ নির্বাচনে আলী দিনাজপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ৯ম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর তিনি নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

২০১৩ সালের ২১ নভেম্বর তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে ২৬ ফেব্রুয়ারি তিনি পুনরায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X