রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে ৯ লাখ টাকার চেক দিল নাবিল গ্রুপ 

নিহত কর্মীর পরিবারকে ৯ লাখ টাকার চেক দিল নাবিল গ্রুপ। ছবি : সৌজন্য
নিহত কর্মীর পরিবারকে ৯ লাখ টাকার চেক দিল নাবিল গ্রুপ। ছবি : সৌজন্য

সড়ক দুর্ঘটনায় নিহত কর্মী সাইফুল ইসলামের পরিবারের হাতে ৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে নাবিল গ্রুপ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়।

নিহত সাইফুল ইসলাম নাবিল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নাবিল নাবা ফুডস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পাবলিক রিলেশন ম্যানেজার মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স মন্ডল, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম, নাবিল ফিড মিল লিমিটেডের চেয়ারম্যান ইসরাত জাহান, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মাদ সমশের আলী, সিএসএফএমও মোহাম্মাদ মশিউর রহমান, সিপিএমও মামুনুর রশিদ, ডিরেক্টর সাপ্লাই চেন কাজী শিব্বির আহমেদ, নাবিল নাবা ফুডস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান, জিএম-এফএমসিজি (বিক্রয়) মো. আবিদ হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় প্রয়াত সাইফুল ইসলামের পরিবার থেকে উপস্থিত ছিলেন তার বড় ভাই আব্দুর রাজ্জাক, স্ত্রী রাশিদা বেগম, স্ত্রীর বড় ভাই নাজমুল হোসেন, শিশু সন্তান রিফাত ও রাফি।

উল্লেখ্য, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের সর্ববৃহৎ কৃষিভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান যেটি দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X