শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ওসির বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

কাটা গাছ ট্রাকে করে নিয়ে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে। ছবি : সংগৃহীত
কাটা গাছ ট্রাকে করে নিয়ে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেইনের বিরুদ্ধে বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কোনো গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিয়ে কাটতে হয়। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান হলে টেন্ডার আহ্বান করে গাছ বিক্রয় করতে হয়। কিন্তু ওসি কামাল হোসেইন এবং এসআই কামাল হোসেন এসবের কোনো কিছু তোয়াক্কা না করে প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে গোপনে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১ জুলাই সকাল ৯টায় রেলওয়ে থানার ভেতরে থাকা বড় এবং মাঝারি সাইজের বেশ কিছু গাছ রেলওয়ে থানার ভেতর থেকে সাইজ অনুযায়ী টুকরো করে শহরের সোনার বাংলা রোড দিয়ে ট্রাক যোগে নিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী এবং আশপাশের দোকানে লাগানো ভিডিও ফুটেজ থেকে এসব তথ্য মেলে। এ ছাড়া থানার ভেতরে গিয়েও দেখা যায় গাছ কাটার চিত্র। গাছগুলো কেটে ফেলা হলেও বন বিভাগ বলছে, তারা কিছুই জানে না।

খোঁজ নিয়ে দেখা যায়, কাটা গাছগুলো সোনার বাংলা রোড থেকে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীরা পুলিশের ভয়ে এসব বিষয় প্রকাশ করতে অনিচ্ছুক। নাম না বলার স্বার্থে শহরের একাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা বলেন, যেদিন গাছ কাটা হয়েছে সেদিন শ্রীমঙ্গলে ঝড় হয়নি। এ ছাড়া ঝড়ে গাছ উপড়েও পড়েনি, কয়েকটি ডালপালা ভেঙ্গেছে। কিন্তু ট্রাকবোঝাই এসব গাছ থানার ভেতর থেকে এনে ট্রাকে তুলতে দেখেছেন তারা।

মোবাইল ফোনে জানতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেইন জানান, কোথায় গাছ কাটা হলো? বিক্রি করা হয়নি। এগুলো সব মিথ্যা এবং বানোয়াট। গাছ কাটলেই তো অনুমতি নেওয়া হবে। গাছ ট্রাকে করে নেওয়ার ভিডিও ফুটেজ এবং থানার ভেতরেও গাছ কাটার চিত্র পাওয়া গেছে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষের জানমালের রক্ষায় ঝড়বৃষ্টিতে পড়ে যাওয়া গাছ কাটা হয়েছে।

সাংবাদিকের প্রশ্নের বিপরীতে পালটা প্রশ্ন করে তিনি বলেন, তখন আপনি কোথায় ছিলেন, কী করছিলেন যখন ঝড়ে গাছ পড়েছিল? আপনি কী উদ্দেশ্য নিয়ে থানায় এসেছেন বলেন? এখন আমি বাইরে আছি, বেশি কিছু জানতে চাইলে আপনি ভিডিও ফুটেজ নিয়ে সন্ধ্যায় আবার থানায় আসবেন বলে ওসি ফোন কেটে দেন।

শ্রীমঙ্গল বনবিভাগ রেঞ্জের সহকারী কর্মকর্তা মো. আলী তাহের বলেন, সরকারি বা যেকোনো প্রতিষ্ঠান হোক গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি নিতে হয়। গাছ কাটতে হলে প্রথমে ইউএনও বরাবর আবেদনের প্রেক্ষিতে গাছ কাটার কমিটি গঠিত হবে, এরপর গাছ কাটার বিষয়ে চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমাদের অফিসে আসবে। রেলওয়ে থানার ভেতর থেকে গাছ কাটা বা বিক্রির বিষয়ে আমরা অবগত নই। বন বিভাগের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে পিডব্লিউআই (চডও) এর কুলাউড়া ও শ্রীমঙ্গল ইনচার্জ জাকির হোসেন বলেন, শুনেছি গাছকাটা হয়েছে। গাছগুলো থানার ভেতরেই থাকার কথা। আমরা কোনো অনুমতে দেইনি গাছ কাটার। কাটা গাছগুলো কবে কীভাবে ট্রাকযোগে কোথায় নেওয়া হয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না। এখন খোঁজখবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X