মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণ বিতরণের সময় বিদ্যুৎস্পর্শে সেনা সদস্যসহ আহত ৩

ত্রাণ বিতরণ করছেন সেনাবাহিনী। ছবি : কালবেলা
ত্রাণ বিতরণ করছেন সেনাবাহিনী। ছবি : কালবেলা

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা লক্ষণপুর ইউনিয়ন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই সেনা সদস্য ও নৌকার মাঝি আহত হয়েছেন। পরে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে লক্ষণপুর ইউনিয়ন লক্ষণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পরে নুরুল হক উচ্চবিদ্যালয় মাঠে শূন্যের উপরে হেলিকপ্টারটি রেখে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য তুলে দেওয়া হয়।

নাম বলতে অনিচ্ছুক কয়েকজন সেনা সদস্য জানান, লক্ষণপুর ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে লে. কর্নেল খবির হোসেনসহ দুই সেনা সদস্য এবং নৌকার মাঝি বিদ্যুৎস্পর্শে আহত হন। তাৎক্ষণিকভাবে মনোহরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে তাদের উদ্ধার করে হেলিকপ্টারে করে কুমিল্লা সিএমএইচে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতির অবনতির কারণে এ এলাকার পানিবন্দি মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দি মানুষের মধ্যে হাহাকার বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে তীব্র গোখাদ্য সংকটও দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে কিছু আশ্রয়কেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় নিদারুণ ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা।

পরিস্থিতি মোকাবিলায় এ এলাকার বাসিন্দাদের চরম হিমশিম খেতে হচ্ছে। তীর্থের কাকের মতো ত্রাণের দিকে তাকিয়ে আছে এ এলাকার পানিবন্দি হাজার হাজার পরিবার। এদিকে সব নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তায় নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক মো. আরিফুর রহমান ও মো. হারুনূর রশিদ হিরণ জানান, গতকাল লক্ষণপুর ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে নৌকার মাঝিসহ দুই সেনা সদস্য আহত হয়েছেন। স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সহযোগিতায় তাদের উদ্ধার করে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলা নাথেরপেটুয়া সাবজোনাল অফিসার (এজিএম) মো. ইলিয়াছ পাঠোয়ারী জানান, আমি শুনেছি স্পটে গিয়েছি এমন কোনো আলামত পাইনি সেখানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের প্রেসিডেন্ট শি চিন পিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১০

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১১

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১২

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৭

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১৮

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৯

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

২০
X