কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

দেশে ফিরেছেন হাজিরা। ছবি : সংগৃহীত
দেশে ফিরেছেন হাজিরা। ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি বাংলাদেশি হাজি। এ পর্যন্ত ১৮০টি ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছেছেন ৬৬ হাজার ১৭৪ জন। একই সঙ্গে চলতি হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টা পর্যন্ত দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি।

এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন হাজি। আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬১ হাজার ৭১৫ জন।

অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি।

উল্লেখ্য, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখ মুসল্লি সৌদি আরবে সমবেত হন। তাদের মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। হজ শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছরের হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১০

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

১১

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১২

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১৩

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১৪

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৫

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৬

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৭

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৮

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

১৯

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

২০
X