কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় জামায়াত নেতা নিহত

কেন্দুয়া থানা, নেত্রকোণা। ছবি : কালবেলা
কেন্দুয়া থানা, নেত্রকোণা। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশায় থাকা এখলাছুর রহমান নামে উপজেলা জামায়াতে ইসলামীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মাইজকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এখলাছুর রহমান (৬৫) কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত ফজর আলীর ভূইয়ার ছেলে। তিনি কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য। আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, হতাহতরা নেত্রকোনা জেলা শহরে জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে বাড়ি ফিরছিলেন। পথে মাইজকান্দি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকসহ সব যাত্রী আহত হন। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের আহদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে বিকাল ৫টার দিকে মারা যান এখলাছুর রহমান।

তিনি বলেন, নিহতের স্বজনরা এখলাছুর রহমানের মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। সিএনজিচালিত অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদ মন্ত্রী

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১০

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১১

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

১২

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৩

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

১৪

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

১৬

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

১৭

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

১৮

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

১৯

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

২০
X