মাতামুহুরী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:২৮ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে বন্যাকবলিত শিশু, নারী ও বয়স্কসহ ১ হাজার ৫১০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে বিএমচর ইউনিয়নের বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন জানান, সাম্প্রতিক বন্যায় বিএমচর ইউনিয়নের ছৈন্নাম্মাঘোনা এলাকার প্রায় ৯০ শতাংশ বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে বিশুদ্ধ পানির সংকট, খাদ্যসংকট এবং পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। একই সঙ্গে বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের মানবিক কার্যক্রম বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে।

কালবেলা/ওয়াইএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X