বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

শঙ্কর চন্দ্র মালাকার। ছবি: সংগৃহীত
শঙ্কর চন্দ্র মালাকার। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা শঙ্কর চন্দ্র মালাকারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ২২ জুলাই বিভাগীয় কমিশনার খলিল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তার মাধ্যমে বেহাত হওয়া সরকারি জমি উদ্ধারের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার।

বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ২০২৪ সালে করা বিভাগীয় মামলার তদন্তে দেখা গেছে, অভিযুক্ত হিজলা উপজেলার বিভিন্ন মৌজার ১ নম্বর খতিয়ানের সরকারি খাস জমি বিভিন্ন ব্যক্তির নামে অবৈধভাবে হোল্ডিং খুলে দিয়ে সরকারের স্বার্থে জলাঞ্জলি দিয়েছেন এবং ব্যক্তিগত সুবিধা নিয়েছেন।

আরও উল্লেখ করা হয়, ১৯৮০ সালে সহকারী কমিশনার (ভূমি) পদটি সৃষ্টি না হওয়া সত্ত্বেও অভিযুক্ত ওই পদবি ব্যবহার করে প্রায় ২৫৮ দশমিক ২৬ একর সরকারি জমি ব্যক্তিমালিকানায় ছেড়ে দিয়েছেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ২২২ একর খাস জমি ব্যক্তি মালিকানায় সৃষ্টি করে অবমুক্ত করার অভিযোগও প্রমাণিত হয়।

রামানন্দী মৌজার একটি নামজারি মামলায় ভিন্ন তারিখ ও দ্বৈত খতিয়ান সৃষ্টির অভিযোগও ধরা পড়ে তদন্তে।

তদন্তে সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে উঠে আসে, অভিযুক্তের অনুমোদিত ১০৫টি দাখিলার মধ্যে ৮৭টির মাধ্যমে সরকারের প্রায় দুই হাজার একর খাসজমি ব্যক্তি মালিকানায় অবমুক্ত করে রাষ্ট্রের ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে, যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের কর্মকর্তাকে রাজস্ব প্রশাসনে বহাল রাখা সমীচীন নয়। এ পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

একইসঙ্গে বেহাতকৃত সরকারি সম্পত্তি জরুরি ভিত্তিতে সরকারের আয়ত্তে ফিরিয়ে আনতে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X