ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ এএম
অনলাইন সংস্করণ

খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার, আটক ২

ট্রাকভর্তি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে প্রশাসন। ছবি : কালবেলা
ট্রাকভর্তি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে প্রশাসন। ছবি : কালবেলা

ময়মনসিংহ ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসব চাল উদ্ধার করেন।

জানা গেছে, ভালুকা উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারে আসমতের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল গাজীপুরের শ্রীপুরে এক দোকানে বিক্রির জন্য নিতে চাইলে ট্রাক, চালক ও চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ট্রাকচালক ও চাল কিনে নেওয়া ব্যবসায়ী আটক আছে। এ নিয়ে থানায় মামলা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারে আসমতের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল নতুন বস্তায় ভরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক দোকানে বিক্রি করার জন্য ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় ট্রাক, চালক ও চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করি। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা করা হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X