যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের পা ধুয়ে মিষ্টিমুখ করিয়ে ভালোবাসা প্রকাশ

মায়ের পা ধুয়ে দিচ্ছে সন্তানরা। ছবি : কালবেলা
মায়ের পা ধুয়ে দিচ্ছে সন্তানরা। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে যশোরের বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটি। যেখানে সন্তানরা তাদের মায়ের পা ধুয়ে মিষ্টি মুখ করিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে বেজপাড়া মন্দিরে অষ্টমীর দিন ভিন্ন আঙ্গিকে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়।

বেজপাড়া বয়েজ ক্লাব কর্তৃপক্ষ জানায়, মায়ের পা ধুয়ে সম্মান জানাতে পেরে একদিকে যেমন সন্তানরা খুশি হয়েছেন, অন্যদিকে সন্তানদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যতিক্রমী এই আয়োজন উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে চেয়ারে সারিবদ্ধ হয়ে বসেন ৫০ মা। প্রথমে ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন সন্তানরা। এ সময় পানি নিয়ে একসঙ্গে মায়ের পা ধুয়ে দেয় সন্তানরা। পরে মায়েদের মিষ্টিমুখ করান। এ সময় আবেগে আপ্লুত মায়েরা সন্তানকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন। সন্তানরাও মেতে ওঠে আনন্দে।

অনুষ্ঠানে মায়ের পা ধুয়ে দেওয়া যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী অধরা বিশ্বাসের বলেন, প্রত্যেক সন্তানই তার মা-বাবাকে ভালোবাসে। তবে সেটা বেশির ভাগ সময় প্রকাশ করতে পারে না। আজ আমরা এমন একটা সুযোগ পেয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরও বেড়ে গেল। এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য বেজপাড়া ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

অধরা বিশ্বাসের মা ঝুমুর গুপ্তা বলেন, সন্তানের প্রতি মায়ের আর্শীবাদ সব সময় থাকে। আজ দেবী দুর্গার সামনে সন্তানকে আর্শীবাদ করতে পারছি।

এ উপলক্ষে একই স্থানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটির সভাপতি সুশীল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইলের মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের যশোরের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের সভাপতি সন্তোষ দত্ত, সহ-সভাপতি অসীম মণ্ডল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X