ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বউ মেলা, ঢুকতে পারেননি পুরুষরা

দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় নারীদের অংশগ্রহণ। ছবি : কালবেলা
দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় নারীদের অংশগ্রহণ। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা। তবে মেলায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি পুরুষদের।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সনাতন ধর্মালম্বীদের লক্ষ্মীপূজা উপলক্ষে দিনব্যাপী এ মেলায় ক্রেতা ও দর্শনার্থী ছিল শুধুই নারী।

প্রতিবছর লক্ষ্মীপূজার পরদিন ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ চত্বরে ঐতিহ্যবাহী বউ মেলার আয়োজন করা হয়। মেলার আগের দিন শহরজুড়ে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার চালানো হয় মেলাকে ঘিরে। মেলার দিন সকাল থেকেই শুরু হয় মেলা চত্বরে সাজসজ্জা। দুপুর গড়িয়ে যাওয়ার পর থেকেই আসতে শুরু করেন মেলার ক্রেতা ও দর্শনার্থী শিশু-কিশোরী-তরুণীসহ সব বয়সী নারীরা।

মেলায় কেনাকাটা করতে আসা গৃহবধূ ইতি গুপ্তা, কলেজ শিক্ষার্থী প্রিয়াংকা মোহন্ত, লাবণ্য রায়, গৃহবধূ হীরা প্রসাদ, ফাতেমা সানু, মল্লিকা গুপ্তা, মাধবী রানীসহ মেলায় আগত একাধিক নারী বলেন, লহ্মী পূজা উপলক্ষে প্রতিবছর ঐতিহ্যবাহী এই বউমেলা হয়ে থাকে। মেলায় শুধু নারীরাই ক্রেতা হওয়ায় নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায়। তবে মেলায় আসলে খুব আনন্দ লাগে। অনেক পরিচিত নারী ও আত্মীয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়।

মেলায় আসা নববধূ চম্পা রানী বলেন, নতুন বিয়ে হয়েছে। বরসহ (স্বামী) বউ মেলায় এসেছি। কিন্তু মেলায় পুরুষের প্রবেশ নিষেধ থাকায় বরকে মেলার বাইরে ছেড়ে আসতে হয়েছে। মেলায় এসে খুব ভালো লেগেছে।

বউ মেলার বাইরে গেটে দাঁড়িয়ে থাকা বাপ্পি দাস, রাহুল গুপ্ত আকাশসহ অনেক পুরুষ বলেন, মেলাতে পুরুষের প্রবেশ নিষেধ থাকে জানার পরও শুধু নিজেদের বউ, বাচ্চাদের আনন্দের জন্য তাদের নিয়ে মেলায় আসতে হয়। বউ বাচ্চারা মেলার ভেতরে ঘোরাঘুরিসহ কেনাকাটা করছে। তাদের কাজ শেষ হলেই তাদেরকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তাই তাদের জন্য অপেক্ষা করছি মেলার বাইরে।

মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক গৌ চন্দ্র সরকার কালবেলাকে বলেন, লহ্মীপূজা উপলক্ষে প্রতি বছর পূজার পরদিন বউমেলার আয়োজন করা হয়। মেলাটি তৎকালীন জমিদার বিমল বাবু শুরু করেন। জমিদার স্বপরিবারে ভারতে চলে গেলেও ঐতিহ্যবাহী বউ মেলাটি সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির উদ্যোগে প্রতি বছর হয়ে আসছে। মেলাটি শুধু নারীদের জন্যই। তাই মেলায় পুরুষদের প্রবেশ নিষেধ থাকে। বাড়ির বউয়েরা সবচেয়ে বেশি এই মেলায় আসেন বলে এই মেলার নাম বউ মেলা মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি মন্দিরের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান কালবেলাকে বলেন, ঐতিহ্যবাহী বউ মেলাটির আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল কালবেলাকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বউমেলায় সার্বিক বিষয়ে খোঁজখবর রাখা হয়েছে। সেখানে কোনো প্রকার সমস্যা হয়নি। পাশাপাশি পুলিশ সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১০

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১১

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১২

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৩

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৪

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৫

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৬

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৭

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৮

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৯

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

২০
X