বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

কাঁচামরিচ। ছবি: কালবেলা
কাঁচামরিচ। ছবি: কালবেলা

বগুড়ায় কাঁচামরিচের বেজায় ঝাল বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে ১০ গুণ।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে বগুড়ার রাজাবাজারে খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি মরিচ ৩২০ টাকা দরে। এছাড়া বিভিন্ন সবজির দামও বেড়েছে কয়েকগুণ।

ব্যবসায়ীরা বলছেন, অতি বৃষ্টিতে জমিতে মরিচ পচে যাওয়ায় আমদানি কম হয়েছে। তাই দাম বেড়েছে। অথচ গত সপ্তাহে একই বাজারে মরিচ বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা দরে।

বগুড়া মহানগরের রাজাবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, মরিচের দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে কিছুটা বাগ্‌বিতণ্ডা। কাছে গিয়ে জানা যায়, মরিচের কেজি ৩২০ টাকা চাওয়া হয়েছে।

আবুল হায়াত নামে এক ক্রেতা জানান, গত সপ্তাহে ৩০ টাকা দিয়ে এক কেজি মরিচ কিনেছেন। কিন্তু আজ এসে দেখেন ৩২০ টাকা চাওয়া হচ্ছে। বুঝতে পারলাম না আসলে কি হলো।

বগুড়া রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম বেড়েছে বেশ। প্রতিটি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। শুধু আলু পেঁপের দাম বাড়েনি।

মরিচের পাইকারি ব্যবসায়ীরা জানান, জেলার সবচেয়ে বড় পাইকারি হাট মহাস্থানে মরিচ সাড়ে ১১ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা মণ বিক্রি হয়েছে। সেই হিসেবে প্রতি কেজি মরিচের দাম ৩০০ টাকা। এছাড়া বাজারে আনতে পরিবহন ও শ্রমিক খরচ রয়েছে। তাই ৩২০ টাকা দরে কাঁচামরিচ খুচরা বিক্রি হচ্ছে।

সাধারণ ক্রেতারা বলছেন, এভাবে কাঁচামরিচের দাম বাড়লে কেনা সম্ভব হবে না। উচ্চবিত্ত পরিবারের জন্য সমস্যা না হলেও মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য এটি অনেক সমস্যা হয়ে দাঁড়াবে।

রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, বাজারে মরিচের আমদানি কম। তাই দাম বেড়েছে। বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। আবহাওয়া ভালো হচ্ছে, আশা করা যায় ২/১ দিনের মধ্য বাজার স্বাভাবিক হয়ে যাবে।

বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, বর্ষার কারণে গাছগুলো দ্রুত মরে যাচ্ছে। কোনো গাছ টিকতে পারছে না।

এজন্য বাজারে সরবরাহ কম। ফলে দাম বেড়েই চলেছে। চলতি বছর বগুড়া জেলায় ৫ হাজার ৫৪০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১০

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১১

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১২

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৩

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৪

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৫

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৬

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৭

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৮

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৯

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

২০
X