টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে বিটিসিএলের গুদামের ছাদ ধসে যুবকের মৃত্যু

ছাদ ধসে চাপা পড়ে আছে যুবক। ছবি : কালবেলা
ছাদ ধসে চাপা পড়ে আছে যুবক। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত গুদামের ছাদ ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আমিন (২২)। তিনি টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় বাস করতেন।

স্থানীয় বলেন, টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস ধরে ওই গুদামে থাকা মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিটিসিএলের গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন আমিন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন।

টঙ্গী ফায়ার সার্ভিস জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দুটি ইউনিটের উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার শেষে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমদ বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। মরদেহটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X