বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুর মহানগরীর টঙ্গীর মাছিমপুর এলাকায় রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. জাফর উল্লাহ (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ফেনী সদরের করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে বলে জানা গেছে। এসময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

জানা যায়, নিহত জাফর উল্লাহ ঢাকার সবুজবাগে পরিবারের সঙ্গে বসবাস করেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টায় বাসযোগে টঙ্গী ফায়ার স্টেশনের সামনে এসে নামেন। পরে একদল ছিনতাইকারী তার পথ রোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা এলোপাথাড়িভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী সজিব ও শাহীনকে আটক করে গণধোলাই দেয়। পরে আহত জাফর উল্লাহকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X