সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সাভারে বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
সাভারে বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ঢাকার সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল রাতে ধামরাইয়ের আইঙ্গন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের আইঙ্গন এলাকার ইউসুফ আলীর ছেলে পিকআপ চালক মো. আফজাল হোসেন (২৮) ও একই এলাকার মৃত হায়দার আলীর ছেলে ইলেক্ট্রিশিয়ান জসিম (২২)।

পুলিশ জানায়, গত এক মাস ধরে আশুলিয়া বিভিন্ন এলাকায় কলকারখানা ও স মিলের মিটার চুরি করে মিটারের স্থানে মোবাইল নম্বর লিখে যেত চোর। এরপর যোগাযোগ করে বিকাশে টাকা পাঠালেই আবার মিটার ফেরত দিত তারা। এসব অভিযোগ নিয়ে তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় স্মৃতিসৌধ ফাঁড়ির ইনচার্জ আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার দে বলেন, অভিযোগ পেয়ে তদন্তের পর প্রথম জসিমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে আফজালকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মিটার খোলার বিভিন্ন সরঞ্জম উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X