ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ২টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সীপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৩৯) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৯)। নিহত দুজনের মধ্যে খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যবসী ও রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী।

স্বজনরা জানায়, রাতে রংপুর থেকে ভূরুঙ্গামারী যাওয়ার পথে জয়মনির হাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদুল ইসলামের এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোকন।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১০

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১১

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৩

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৪

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৫

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৬

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৮

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

২০
X