সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ এখনো স্বাধীনতা নষ্টের অপচেষ্টা করছে : রিতা

মানিকগঞ্জে বক্তব্য রাখেন আফরোজা খান রিতা। ছবি : কালবেলা
মানিকগঞ্জে বক্তব্য রাখেন আফরোজা খান রিতা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ এখনো স্বাধীনতা নষ্ট করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলার সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আফরোজা খান রিতা বলেন, ১৬ বছর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমলে আমরা কারারুদ্ধ অবস্থায় ছিলাম। আমরা কোনো কথা বলতে পারতাম না। কোনো স্বাধীনতা ছিল না। এখান থেকে আমাদের মুক্ত করেছে এই ছাত্ররা। ফ্যাসিবাদীদের জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতা রুখে দিয়েছে। তবে তারা এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেমে জাগ্রত হতে হবে। দেশপ্রেম থাকলে তোমাদের মাঝে দুর্নীতি থাকতে পারবে না। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ উঠে পড়ে লেগে আছে। প্রতিটা শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের প্রতি আহ্বান সচেতন থেকে অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসতে হলে, মানুষের কাছে যেতে হবে। তাদের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের সব দ্বন্দ্ব ভুলে গিয়ে ধানের শীষ মার্কার জন্য কাজ করলেই আমরা সরকার গঠন করতে পারব।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ ফ ম নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খানসহ আরও অনেকেই।

এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X