আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

হিলারি ক্লিনটনের প্রতি আইনমন্ত্রীর আহ্বান

আখাউড়ায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা
আখাউড়ায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবে।’

হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেছেন, একজন দুবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। যার নির্বাচনে ড. ইউনূস টাকা দিয়েছিলেন, উনি এখন ড. ইউনূসকে বাঁচানোর সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে বলছেন। এটা কিসের সংগ্রাম। বাংলাদেশের মানুষের সঙ্গে সংগ্রাম। বাংলাদেশের মানুষ বিচার চায় এটা কী অন্যায়, প্রশ্ন তার। আমাদের এটা অপমান করার সামিল।

তিনি বলেন, আমরা সুষ্ঠু বিচার করতে জানি। উনি (ড. ইউনূস) যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন।

হিলারিকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, কোন উছিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন, সেই চেষ্টা বন্ধ করুন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শোক দিবসের দোয়া ও আলোচনা সভায় নোবেল বিজয়ী ড. ইউনূসের বিচার প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নাই। এখনের জামানা ভিন্ন। এখন বাংলাদেশে আইনের শাসন আছে।

সভা শেষে সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে টিআইবির মন্তব্য সম্পর্কে তিনি বলেন, টিআইবি যা বলেছে এর কোনটাই সত্য নয়। সাংবাদিকরা এবং জনগণ ডিজিটাল নিরাপত্তা আইনের পাশে সিকিউরিটি আইন রাখলে তারা বুঝতে পারবে কতটা পরিবর্তন করা হয়েছে এবং যেখানে ওনাদের (টিআইবি) আপত্তি ছিল সেগুলো দূর করা হয়েছে।

নির্বাচনে খরচ করার জন্য সরকার সার্বজনীন পেনশন স্কিম করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, মাথায় ঘিলু থাকলে কেউ এ কথা বলে। উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওছার জীবন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া স্বপন প্রমুখ।

এর আগে আখাউড়া-সিঙ্গারবিল পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের মেরামত কাজ উদ্বোধন করেন আইনমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X