গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আকস্মিক স্কুল পরিদর্শনে ইউএনও, নিলেন বিজ্ঞান ক্লাস

স্কুল পরিদর্শনে এসে ক্লাস নিচ্ছেন ইউএনও রিফাত আরা মৌরি। ছবি : কালবেলা
স্কুল পরিদর্শনে এসে ক্লাস নিচ্ছেন ইউএনও রিফাত আরা মৌরি। ছবি : কালবেলা

প্রকল্পের উদ্বোধন শেষ করে অফিসে ফিরছিলেন ইউএনও। পথিমধ্যে রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন তিনি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন স্কুল পরিদর্শনকারী ওই উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আক্তারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিদ্যালয়ে পাঠদান চলছিল। এরইমধ্যে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাত আরা মৌরি।

এ সময় ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ক্লাস চলছিল। পরে সরাসরি তিনি শ্রেণিকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ক্লাস নেন। এরপর শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সমস্যার কথা শুনে সাধ্যমতো সমাধানের আশ্বাস প্রদান করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য আমরা ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে অন্যদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X