কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জঙ্গলে লাশের গুঞ্জন, প্যাকেট খুলতেই যা মিলল

কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকায় একটি জঙ্গলে মোড়ানো একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। ছবি : সংগৃহীত
কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকায় একটি জঙ্গলে মোড়ানো একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নীল রঙের পলিথিনে মোড়ানো এক প্যাকেট ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে জঙ্গলের ভেতরে একটি পলিথিনে মোড়ানো ‘লাশ’ ফেলে রাখা হয়েছে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মুরাদপুর এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই প্যাকেট খুলে দেখে একটি মৃত কুকুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে কয়েকজন কৃষক জঙ্গলের ভেতরে বড় আকৃতির একটি প্যাকেট দেখতে পান। দূর থেকে দেখে তাদের সন্দেহ হয় এটি মানুষের দেহ। দ্রুত খবর ছড়িয়ে পড়ে চারপাশে। অনেকে ভয়ে কাছে না গিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি উদ্ধার করে। পরে জনসম্মুখে পলিথিন কেটে ভেতরের বস্তু বের করলে দেখা যায় সেখানে রয়েছে একটি মৃত কুকুর। এ দৃশ্য দেখে উপস্থিত জনতা স্বস্তির নিশ্বাস ফেললেও অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনার পর স্থানীয়রা জানান, প্যাকেটের আকার দেখে আমরা ভেবেছিলাম সত্যিই হয়তো কোনো খুন হয়েছে। ভয়ে অনেকে কাছে যাইনি। পরে পুলিশ এসে সব পরিষ্কার করে দিলে আমরা নিশ্চিন্ত হই।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ‘কালিয়াকৈরে লাশ পাওয়া গেছে’ খবরটি। পরে সত্যতা জানাজানি হলে তা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়। তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আতঙ্ক তৈরি না করে সে জন্য জনসচেতনতা জরুরি।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৌচাক ফাঁড়ির পুলিশ পাঠিয়েছি। প্যাকেট খুলে দেখা যায় ভেতরে কুকুরের মরদেহ। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ হয়তো মৃত প্রাণীটি ফেলে রেখেছিল। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X