গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:১০ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা অমান্য করায় আটক ১২ 

গৌরনদীতে সন্ধ্যার পর স্কুল প্রাঙ্গণে আড্ডা দেওয়ায় অভিযান চালিয়ে ১২ তরুণকে আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশ। ছবি : কালবেলা
গৌরনদীতে সন্ধ্যার পর স্কুল প্রাঙ্গণে আড্ডা দেওয়ায় অভিযান চালিয়ে ১২ তরুণকে আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশ। ছবি : কালবেলা

বরিশালের গৌরনদী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ তরুণকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ সদস্যরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গৌরনদীর বিভিন্ন এলাকায় মাদকের উপদ্রব বেড়ে গেছে। সন্ধ্যার পর আড্ডার আড়ালে অনেক তরুণ-যুবক মাদক সেবন করছে বলে অভিযোগ রয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মাদকের বিস্তার রোধে সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজ থেকে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্তের আলোকে বুধবার বিকেলে মাইকিং করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আড্ডা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পরে নির্দেশনা কেউ মানছে কি না তা দেখতে সন্ধ্যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি স্থানে আড্ডারত অবস্থায় ১২ তরুণকে আটক করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, মাদকের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, আটকদের প্রাথমিকভাবে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে এবং তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X