ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের আবেদন ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবার

কাজী জেবা তাহসিন। ছবি : সংগৃহীত
কাজী জেবা তাহসিন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র কাজী জেবা তাহসিন পদত্যাগের আবেদন করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বরাবর এ আবেদন করেন তিনি।

রোববার (২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন জেবা।

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করে লেখেন, ‘আমি কাজী জেবা তাহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্বরত ছিলাম এবং এই পথচলাটা আমার জীবনের এক মূল্যবান অধ্যায়। তবে কিছু মাস আগে বৈছাআ সারা দেশের কমিটি স্থগিত করা হয় কিন্তু আজকে পুনরায় আবার এ কমিটি সচল করার পর আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে বৈছাআ ফরিদপুর জেলার মুখপাত্র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।

তিনি আরও লেখেন, এ পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস ও দায়বদ্ধতা আগের মতোই অটুট থাকবে। আমি সবসময় এই আন্দোলনের পথে থাকব, হয়তো ভিন্ন ভূমিকায়, কিন্তু একই লক্ষ্য নিয়ে— বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে।

এ বিষয়ে জানতে চাইলেন কাজী জেবা তাহসিন বলেন, ফেসবুকে স্ট্যাটাসের বিষয়টি সঠিক। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র পদ থেকে অব্যাহতির আবেদন করেছি।

নিজের ব্যক্তিগত প্রয়োজনেই অব্যাহতির আবেদন নাকি অন্য কিছু, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা একটা স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম, কিন্তু চাঁদাবাজির অভিযোগে আমাদের এ সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়, দীর্ঘ সময় পর আবার কার্যক্রম চালু করা হলো, কিন্তু যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তারাই তো রয়েছেন এ সংগঠনে। তারা যে আবার চাঁদাবাজি করবে না এ কথা বলা যায় না।

জেবা তাহসিন বলেন, এ ছাড়া ৫ তারিখের পর থেকে এ পর্যন্ত দেশের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই প্রশাসনে অনিয়ম, বিভিন্ন জায়গায় দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজিসহ নানা অনিয়ম চলমান রয়েছে, যেটা আসলেই কাম্য নয়, তাই আমি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X