বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

১৫০ দিনে গণতন্ত্রের ভিত্তি তৈরি করেছে সরকার

সরকারের ৫ মাসের সাফল্য তুলে ধরে সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পাঁচ মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার ‘বহুমাত্রিক অভূতপূর্ব সাফল্য’ অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ১৫০ দিনে গণতান্ত্রিক দেশের ভিত্তিপ্রস্তর তৈরি করেছে সরকার। গত ৫ মাসে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন, ইশতেহারের আলোকে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় অনবদ্য সফলতা, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব—এই বহুমাত্রিক অর্জনের ৫টি দিক দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। একই সঙ্গে একটি মানবিক, বৈষম্যহীন, নিরাপদ, মেধাভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করেছে।

মাহদী আমিন বলেন, একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে মাত্র ৫ মাসে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা কেবল তখনই সম্ভব, যখন সরকারের পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন ও আস্থা থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। বিগত ১৫০ দিনে সরকার কেবল সমস্যার সমাধানই করেনি, বরং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধিশালী বাংলাদেশের মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ভবিষ্যতের দিনগুলোতেও এই অবারিত উদ্যম, দেশপ্রেম এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ। এজন্যই প্রধানমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। গতকাল শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক ও আশরোফা ইমদাদ, আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির। প্রধানমন্ত্রী কার্যালয়ের উপদেষ্টা বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকার সুশাসনের দৃঢ় বার্তা দিয়েছে। সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন, বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিনির্মাণ চলমান রয়েছে। পাঁচ মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রতি সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পাঁচ মাসে আমরা দেখেছি প্রতিটি মন্ত্রণালয় দৃশ্যমান সাফল্য এসেছে। এই সফলতাগুলোকে আমরা মোটা দাগে পাঁচটি বৃহৎ অর্জনে বিভক্ত করতে পারি। সেগুলো হচ্ছে- জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন, ইশতেহারের আলোকে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থরক্ষা, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সফলতা, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সর্বোচ্চ অগ্রাধিকার ও গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়োকচিত নেতৃত্ব। মাহদী আমিন বলেন, বর্তমান সরকারের ৫ মাসের সাফল্যগুলো হচ্ছে- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৯ দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে নজির স্থাপন, নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির পর মাত্র এক মাসে ১০টি রায় ঘোষণা। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। বর্তমানে তিনি সেনা হেফাজতে আছেন। এটি গোয়েন্দা সংস্থার একটি অভূতপূর্ব সাফল্য। বহুল আলোচিত তনু হত্যা মামলার আসামি এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে পার্শ্ববর্তী দেশ থেকে গ্রেফতার এবং দেশে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকেও ইন্টারপোলের সহযোগিতায় দুবাইতে গ্রেফতার এবং দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলমান। মাহদী আমিন আরও বলেন, সরকারের কাজের মধ্যে রয়েছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাস। সন্ত্রাসবিরোধী আইনে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধানকে সম্পৃক্ত করে জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাস এবং ফ্যাসিবাদী সেই অপশক্তি আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকারের কাছে প্রত্যর্পণ প্রক্রিয়াধীন। সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটারে ধার্যকৃত মাসিক চার্জ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার। শুধু তাই নয়, আরও রয়েছে গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদার এবং সেই লক্ষ্যে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীতকরণ। প্রতিটি ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে থাকবে স্বাস্থ্য ইউনিট। যেখানে পাওয়া যাবে প্রাথমিক চিকিৎসাসেবা। উপজেলা হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধাসহ জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা এবং আধুনিক প্যাথলজি সুবিধা সার্বক্ষণিক চালু। প্রতিটি ইউনিয়নে প্রাথমিক হেলথকেয়ার ইউনিট গঠন এবং ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু। সংসদীয় কার্যক্রমের প্রথম ২৫ কার্যদিবসের মধ্যে অভূতপূর্ব দ্রুততার সঙ্গে জনস্বার্থ ও রাষ্ট্রীয় সংস্কার সংশ্লিষ্ট ৯৪টি বিল পাস। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের গৃহীত অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর। যৌথ বাহিনীর উদ্যোগে এরই মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডুর জঙ্গল সলিমপুর যেটা দীর্ঘদিন ধরে সরকারের নীতির বাইরে গিয়ে সেখানে আমরা দেখেছি কীভাবে সন্ত্রাসের নানা কর্মকাণ্ড পরিচালিত হতো। সেখানে অভিযান চালিয়ে কোনো প্রাণহানি ছাড়াই এলাকা সন্ত্রাসমুক্ত করা, যার প্রভাব আমরা সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে দেখতে পাচ্ছি। তিনি বলেন, আরও রয়েছে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল সামাজিক কর্মসূচি। ঢাকাকে দূষণমুক্ত করতে প্রাথমিকভাবে ২৫০টি সর্বাধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর ঘোষণা। ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহার শুরু। চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় কার্গো রিলিজ ব্যবস্থা চালু এবং ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল মহানগরের বাইরে স্থানান্তর নির্দেশ। সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে এখন ৮ দশমিক ৭১ শতাংশ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রবাসীদের গভীর আস্থার প্রতিফলন হিসেবে গত মার্চ মাসে রেকর্ড পরিমাণ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বিদেশে শ্রমশক্তি রপ্তানি শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। সেটিকে ধারণ করে প্রবাসী কার্ডকে প্রাধান্য দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়াসহ সরকারের নির্বাচনি অঙ্গীকারসহ ২০২৬-২৭ সালকে নজরুলবর্ষ ঘোষণা, সরকারি অনুষ্ঠানে ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে স্টার্টআপ ও আইডিয়া কম্পিটিশন, শিক্ষার্থীদের সব পর্যায়ের বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বৃদ্ধিসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্বের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি মহড়ায় সুযোগ পেলেই অংশ নিচ্ছেন, সেনাক্যাম্পে গিয়ে সাধারণ খাবার গ্রহণ করছেন এবং বাহিনীর মনোবল বৃদ্ধিতে কাজ করছেন। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড তুলে ধরে মাহদী আমিন বলেন, জাঁকজমক জীবন পরিহার করে প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় যে অভিনব, জনকল্যাণমুখী ও সংবেদনশীল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজ দেশের মানুষের মধ্যে গভীর আস্থা তৈরি করেছে। দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বা প্রটোকলহীন সাধারণ জীবনযাপন আজ প্রমাণ করছে তিনি এদেশের প্রতিটি শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী সবার প্রতিনিধি, তিনি জনতার প্রধানমন্ত্রী। মানবিকতা ও ন্যায়পরায়ণতার এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর এই অনন্য রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব এ দেশের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। গুণগত পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী বলছেন আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা বিশেষ করে প্রশাসনের এবং সংবাদকর্মী যারা আছেন, আপনাদের যদি কোনো বক্তব্য বা সমর্থন থেকে থাকে, আসুন সেটা আমরা ভোটের বক্সে প্রতিফলন ঘটাই। আরও একটা কথা সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।’ প্রধানমন্ত্রী এই যে কথাটি বলেছেন, কেন বলেছেন? এটি কি একটা বার্তা নয়? কিন্তু খেয়াল করুন তো কয়টা পত্রিকায়, কয়টা টেলিভিশনে প্রধানমন্ত্রীর এই কথাটা ধরে নিউজ করেছে? এজন্য আমি বলি, যারা সংবাদকর্মী এবং সরকারে যারা রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে দেখবেন একসঙ্গে আমরা এগিয়ে যাব। প্রধানমন্ত্রী যে বাংলাদেশের কথা বলছেন, এমন গল্পের বাংলাদেশ, এমন ছড়ার বাংলাদেশ, এমন মূল্যবোধের বাংলাদেশ যদি আমরা করতে পারি তাহলে আমার ধারণা আমরা ভালোর দিকে যাব, আলোর দিকে যাব। পরিবেশ দূষণমুক্ত রাখতে করণীয়, বর্জ্যমুক্ত বাংলাদেশ গড়া, যেখানে সেখানে আবর্জনা না ফেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর নিজের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে গুণগত যে পরিবর্তনের ধারার সূচনা হয়েছে, সেই কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, কিছু সাংবাদিক কিছু নিউজ এমনভাবে পরিবেশন করছেন আমি বলব এটা একটা অপসাংবাদিকতা। আশা করব, যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য। কারণ বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সম্প্রতি একটা আন্দোলন হয়েছে। সেখানে কী হয়েছে আমি ঘটনাস্থলে সাংবাদিকদের কাছ থেকে খোঁজ নিয়েছি। কিছু মোবাইল সাংবাদিক, তারা অপসাংবাদিকতা করেছে, আন্দোলনকারীদের উসকানি দিয়েছে। আমি এর নিন্দা প্রকাশ করছি।

কালবেলা/এমআরবি
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X