ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ

ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ। ছবি : কালবেলা
ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু তিনি অসুস্থতার কারণে তার পক্ষে নির্বাচনী গণসংযোগ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী) নির্বাচনী এলাকার ছাগলনাইয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

জানা গেছে, বেগম খালেদা জিয়া দলের মনোনয়ন পাওয়ার পর থেকে তার পক্ষে প্রতিনিধি হয়ে উপজেলাগুলোর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে সাধারণ ভোটারদের কাছে খালেদা জিয়ার সালাম ও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছেন।

মজনু উপস্থিত সাংবাদিকদের জানান, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পাশাপাশি বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ ভোটাররা। গত ১৬ বছরে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করার জন্য সব সময় উঠেপড়ে লেগেছিল। এজন্য সাধারণ মানুষ এখন নির্বাচনমুখী হয়ে আছে।

নির্বাচনী জনসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমদ মজুমদার, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য মসিউর রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাশেদা আক্তার রুমা, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, যুবদল নেতা সাকিল, সাবেক ছাত্রদল নেতা সাখাওয়াত ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাদিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X