রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়াকে জেলের ভেতর স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টুকু। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টুকু। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত দিনে জেলের ভেতর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছিল ফ্যাসিস্ট হাসিনা।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা শহরের বেবিস্ট্যান্ড কবরস্থান মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় নেত্রী মাদার অব ডেমোক্রেসি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে তোলেন।

তিনি বলেন, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে এই দেশের মানুষের জন্য। যিনি অধিকার আদায়ের জন্য সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই নেত্রী অসুস্থ অবস্থায় এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন।

তিনি আরও বলেন, বিগত দিনে অন্যায়ভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছয় বছর জেলে নির্যাতন করেছেন। সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় রয়েছেন। আমাদের প্রিয় নেত্রী যখন জেলে যায় তখন কিন্তু সুস্থ অবস্থায় গিয়াছিলেন। বের হয়েছেন অসুস্থ অবস্থায়। জেলখানায় কী করা হয়েছে একমাত্র আল্লাহ জানেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী ও সাবেক কেন্দ্রীয় যুবদলের নেতা সৈয়দ শহিদুল আলম টিটুসহ স্থানীয় মুসল্লিরা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১১

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১২

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৩

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৪

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৫

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৭

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৯

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

২০
X