বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার সাবিনা ইয়াসমিন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সাবিনা ইয়াসমিন। ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ এলাকা সলিয়াবাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাবিনা ইয়াসমিন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সদস্য।

জানা গেছে, ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বিরুদ্ধে নিজের অসুস্থ স্বামী ব্যবসায়ী আব্দুস সালাম গোলন্দাজকে হত্যাসহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির ১০টি মামলা রয়েছে। স্বামী হত্যা মামলায় তিনি জামিনে আছেন।

বানারীপাড়া থানা পুলিশ জানায়, সাবিনা ইয়াসমিনের মেয়ে জামাই সক্রিয় ছাত্রলীগ কর্মী খালিদ মাহমুদ সোহাগ রাজধানীর মোহাম্মদপুরে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

সম্প্রতি সময় বরিশালের বিভিন্ন স্থানে চোরাগুপ্তা মিছিল করেছে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই কর্মসূচিতে অর্থদাতা হিসেবে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের নাম উঠে আসে।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান বলেন, দেশব্যাপী চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে উপজেলাজুড়ে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। এর বাইরেও অনিয়ম-দুর্নীতি এবং রাজনৈতিকসহ বিভিন্ন অভিযোগে আরও ৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X