টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গুলি ছুড়ে এনসিপি নেতার মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা 

এনসিপি নেতা মো. হাবিব চৌধুরী। ছবি : সংগৃহীত
এনসিপি নেতা মো. হাবিব চৌধুরী। ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর জুগিতলা এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় গুলির মুখে পড়েও অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. হাবিব চৌধুরী (২৪)। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জুগিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মুগর খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন। তিনি গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জুগিতলা এলাকায় দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষা করার কথা বলে একজন সেটিতে উঠে পড়ে। ঠিক তখনই অপরজন হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি তার শরীরে না লাগায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরই মধ্যে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। এ ধরনের ছিনতাই ও সশস্ত্র অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী কালবেলাকে বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অপরজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাটি আমরা জেনেছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান চলমান রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X