রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমার সন্ধান

অবিস্ফোরিত বোমা। ছবি : সংগৃহীত
অবিস্ফোরিত বোমা। ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে। শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লট উখিয়ারঘোনা ইছাখালী এলাকায় বোমাটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্দেহজনক বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বস্তুটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় পড়ে ছিল এবং বিভিন্ন সময় স্থানীয়রা এর অবস্থান পরিবর্তন করছিলেন। ধারণা করা হচ্ছে বোমাটির ওজন প্রায় ৩০০ থেকে সাড়ে ৩৫০ কেজি।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ থেকে ৩০ বছর আগে প্রথম এটি একটি পুকুরের পাশে পড়ে থাকতে দেখা যায়। সে সময় বোমাটির গায়ে পাখা ও প্রপেলার ছিল। পরে স্থানীয় কয়েকজন ওই পাখাগুলো ভেঙে ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

দীর্ঘদিন ধরে বোমাটি এলাকায় থাকলেও বিষয়টি তেমন আলোচনায় আসেনি। তবে সম্প্রতি স্থানীয়দের মধ্যে বিষয়টি নতুন করে আলোচনার সৃষ্টি করে।

রামুর ইতিহাস নিয়ে গবেষণা করা অ্যাডভোকেট শিরুপন বড়ুয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরিদর্শন করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যামুনিশন (অ্যামো) বিশেষজ্ঞ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন।

নিরাপত্তার স্বার্থে বোমাটির চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে কেউ কাছে যেতে বা স্পর্শ করতে না পারে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল পরবর্তী করণীয় বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X