চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চান্দিনায় যুবদলের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ৪ 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুমিল্লার চান্দিনা পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে চান্দিনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া চান্দিনা পৌর ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সি এবং চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি শরীফ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চান্দিনা পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খানের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে চান্দিনা পৌর ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সি এবং চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি শরীফ খানকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতারা ভবিষ্যতে কোনো ধরনের দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা/এমএসকেএম/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X