কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বহিষ্কৃত সেই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বহিষ্কৃত সেই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর এবার বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দেবিদ্বার থানায় এ অভিযোগপত্র জমা দেয়া হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগকারী রাইসুল ইসলাম আখন্দ দেবিদ্বার উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি আনোয়ার হোসেন আখন্দের ছেলে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ০৯ ফেব্রুয়ারি রাতে গুনাইঘর ইউনিয়নের বাকসার বাজার এলাকায় বিএনপি জোট সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনের নির্বাচনী বৈঠকে মঞ্জুরুল একটি বক্তব্য দেন। সে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কুমিল্লা-৪ আসনের সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

ওই উঠান বৈঠকে মঞ্জুরুল আহসান বক্তব্য দেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর দলীয় নীতি, আদর্শ ও সংগঠনের পরিপন্থী আচরণের অভিযোগে বিএনপি তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।

পরে মঞ্জুরুল সংবাদ সম্মেলন করে দাবি করেন, ভাইরাল হওয়া বক্তব্যটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব দাবি সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়।

কালবেলা/এমএ/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X