রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ এএম
অনলাইন সংস্করণ

নিজ আসনে ভোট দিতে পারছেন না আখতার, কারণ জানালেন নিজেই

নিজ আসনে ভোট দিতে পারছেন না আখতার, কারণ জানালেন নিজেই

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন নিজের এলাকাতে ভোট দিতে পারছেন না। ভোটার এলাকা পরিবর্তন করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই। তবে এর পেছনে নির্বাচন কমিশনকেই দুষছেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুরের পীরগাছায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।

আখতার হোসেন জানান, জাতীয় পরিচয়পত্র করার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তখন বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার ঠিকানা ব্যবহার করেছিলেন। নিয়ম অনুযায়ী, বর্তমান ঠিকানার ভিত্তিতেই তার নাম ঢাকার ওই এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়।

আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, ভোটার এলাকা পরিবর্তনের জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু নির্বাচন কমিশন তাকে কোনো সহযোগিতা করেনি। যেখানে কাউকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ছবি তুলে পরিচয়পত্র দেওয়া হয়েছে, সেখানে তার ভোটার এলাকা পরিবর্তনের মতো সামান্য কাজে কমিশন অসহযোগিতা করেছে।

আখতার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলার সদরা তালুক গ্রামে হলেও তিনি বর্তমানে ঢাকার ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তার ভোটকেন্দ্র ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

আখতার হোসেন রংপুর-৪ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে 'শাপলা কলি' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে এবার মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আখতার হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন, বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (লাঙ্গল)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X