গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ এএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

ফাইল ছবি
ফাইল ছবি

নির্বাচনে ভীতি সৃষ্টি করতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগে জিসান নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ফুটেজ দেখে সদর উপজেলার বোড়াশী গ্রামের খালেক মোল্লার ছেলে জিসান মোল্লাকে আটক করা হয়। বাকিদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত কালবেলাকে এ তথ্য জানিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন।

সরোয়ার হোসেন বলেন, ‘গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং এবং ডগস্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থায় রয়েছে যৌথবাহিনী। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটার মধ্যে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয় সদর উপজেলার গোপালগঞ্জ ঘোনাপাড়া সড়কের নীলার মাঠ এলাকায়। এর কিছুক্ষণ পরে শহরের পাবলিক হল সড়কে, মাঝিগাতী বাজার রোড় সড়কে, বেদগ্রাম রঘুনাথপুর সড়কে, গোপালগঞ্জ চরমানিকদাহ সড়কে, গোপালগঞ্জ ঘোষের চর সড়কের একটি বাগানে, ঢাকা খুলনা মহাসড়কের মান্দার তলা এলাকায় ও টুঙ্গিপাড়ার গুয়াধানা-সিলনাবাজার সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X