কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জন্মান্ধ হয়েও ভোটকেন্দ্রে শাহজাহান, অধিকার প্রয়োগে উচ্ছ্বাস  

ভোটকেন্দ্রে হাজির হয়েছেন শাহজাহান। ছবি : কালবেলা
ভোটকেন্দ্রে হাজির হয়েছেন শাহজাহান। ছবি : কালবেলা

জন্ম থেকে দৃষ্টিশক্তিহীন বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮০ বছরের জীবনযুদ্ধে। তবুও থামেননি তিনি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দৃঢ় প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোটকেন্দ্রে হাজির হয়েছেন শাহজাহান নামের এক প্রবীণ ভোটার।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়াইবাড়ি ভোটকেন্দ্রে স্বজনদের সহায়তায় এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। শাহজাহান উপজেলার বিশারাবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতা তবদীল হোসেন। জন্মান্ধ হয়েও জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করে চলা এই প্রবীণ ভোটার ভোট দিতে পেরে প্রকাশ করেন গভীর আনন্দ ও তৃপ্তি।

ভোট প্রদান শেষে শাহজাহান বলেন, ‘আমি জন্ম থেকেই চোখে দেখি না। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমারও ভোট দেওয়ার অধিকার আছে। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে দায়িত্ব পালন করতে পেরেছি।’ কেন্দ্রে উপস্থিত ভোটার ও স্থানীয়দের মধ্যে তার উপস্থিতি ছিল আলোচনার বিষয়। অনেকেই বলেন, বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও শাহজাহানের ভোটদানে আগ্রহ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রবীণ ভোটারদের জন্য কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭০১ জন, নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭৫৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X